
শেকড়ের টানে: শিবপুর উচ্চ বিদ্যালয়ের সেই অবিস্মরণীয় পুনর্মিলনী
একটি হুট করে আসা ভাবনা
২০২৬ সালের মার্চ মাস। পবিত্র রমজানের পবিত্রতা চারদিকে। শিবপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের প্রাক্তন ছাত্র ফরহাদ সেদিন ইফতারের পর জানালার পাশে বসে ভাবছিলেন। দেখতে দেখতে ১২-১৩টা রোজা পার হয়ে গেল। হুট করেই তার মনে হলো, যে স্কুলের বারান্দায় আমাদের শৈশব কেটেছে, যে মাঠের ধুলোবালি আমাদের গায়ে মাখা, সেখানে কি আরেকবার সবাই মিলে দাঁড়ানো যায় না? ইদের পরের দিন কি সম্ভব নয় সব ব্যাচের বড় ভাই আর ছোটদের এক করা? এই ভাবনা থেকেই শুরু। ফরহাদ একে একে ফোন করা শুরু করলেন বন্ধুদের। এরপর বড় ভাইদের, ছোট ভাইদের। সেই ‘পাগলামি’ ভাবনাটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল সবার মাঝে। শিবপুরিয়ানের রক্তে যে টান ছিল, তা মুহূর্তেই সবাইকে আগ্রহী করে তুলল।
Stay up to date with the latest news by following our social media posts.
শিবপুর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই একটি আজীবন নেটওয়ার্ক, যা পারস্পরিক সংযোগ, সহযোগিতা এবং আমাদের প্রিয় বিদ্যাপীঠের প্রতি অবদান রাখার লক্ষ্যে নিবেদিত।
Copyright © 2025 SHS Alumni.