এই সংগঠনে নিম্নরূপ তিন ধরনের সদস্যপদ থাকবে।
শিবপুর উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক/এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রাক্তন শিক্ষার্থী, যারা অ্যালামনাই এসোসিয়েশনের ৳২০০ মূল্যের নির্ধারিত ফরম পূরণ করে অ্যালামনাইয়ের ডাটা বেইজে অন্তর্ভূক্ত হবেন। সাধারণ সদস্যদের ভোটাধিকার থাকবে তবে কার্যনির্বাহী পরিষদের কোনও পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। (এই সদস্যপদ প্রতি বছর রিনিউ করতে হবে।)
শিবপুর উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক/এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রাক্তন শিক্ষার্থী, যারা অ্যালামনাই এসোসিয়েশনের ৳৫০০ মূল্যের নির্ধারিত ফরম পূরণ করে অ্যালামনাইয়ের ডাটা বেইজে অন্তর্ভূক্ত হবেন। তিনি সাধারণ সদস্যদের মতো পূর্ণ ভোটাধিকার ভোগ করবেন। পাশাপাশি কার্যনির্বাহী পরিষদের যেকোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার এবং যেকোনো নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত থাকার অধিকার বা সুযোগ পাবেন । (এই সদস্যপদ প্রতি বছর রিনিউ করতে হবে।)
সাধারণ সদস্যপদ প্রাপ্তির যোগ্য যেকোনো ব্যক্তি নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে এবং এককালীন ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা চাঁদা প্রদানের বিনিময়ে এই সংগঠনের আজীবন সদস্য হতে পারবেন; তবে তাঁদের জন্য কোনো বাৎসরিক চাঁদা প্রযোজ্য হবে না। আজীবন সদস্যগণ সংগঠনের কার্যকরী সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং সাধারণ সদস্যদের মতো পূর্ণ ভোটাধিকার ভোগ করাসহ কার্যনির্বাহী পরিষদের যেকোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করা ও সকল নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত থাকার সুযোগ পাবেন। সাধারণ সভায় ভোটাধিকার প্রয়োগ কিংবা যেকোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নির্বাচন বা সভার ন্যূনতম ৩ (তিন) মাস পূর্বে তাঁকে এই সদস্যপদ লাভ করতে হবে। উল্লেখ্য, সংগঠন থেকে কেবলমাত্র আজীবন সদস্যদেরই অফিশিয়াল আইডি কার্ড (পরিচয়পত্র) প্রদান করা হবে। (এই সদস্যপদ প্রতি বছর রিনিউ করতে হবে না।
সম্পূর্ণ ফরমটি ইংরেজিতে পূরণ করুন
শিবপুর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই একটি আজীবন নেটওয়ার্ক, যা পারস্পরিক সংযোগ, সহযোগিতা এবং আমাদের প্রিয় বিদ্যাপীঠের প্রতি অবদান রাখার লক্ষ্যে নিবেদিত।
Copyright © 2025 SHS Alumni.